মূল অংশে যান

সার্জারি

পরিপাকতন্ত্রের রোগ ও সার্জিক্যাল চিকিৎসা

পাকস্থলী, অন্ত্র ও পরিপাকতন্ত্রের অন্যান্য অঙ্গের সমস্যা নির্ণয় ও চিকিৎসা, এন্ডোস্কোপির মাধ্যমে পরীক্ষা থেকে শুরু করে প্রয়োজনে অপারেশন পর্যন্ত।

পরিপাকতন্ত্রের রোগ ও সার্জিক্যাল চিকিৎসা

রোগ সম্পর্কে

পাকস্থলী বা অন্ত্রের আলসার, অন্ত্র বন্ধ হয়ে যাওয়া, রক্তক্ষরণ ও টিউমারের মতো সমস্যায় ভালোভাবে পরীক্ষা করা দরকার, আর কিছু ক্ষেত্রে অপারেশন লাগে। জিআই এন্ডোস্কোপিতে প্রশিক্ষণপ্রাপ্ত জেনারেল ও এন্ডো-ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে ডা. সোহেল-উজ্জামান এসব রোগ মূল্যায়ন করে চিকিৎসার পরিকল্পনা করেন। চিকিৎসা হতে পারে ওষুধ, এন্ডোস্কোপি অথবা অপারেশন।

সাধারণ লক্ষণ

  • দীর্ঘদিনের পেটব্যথা বা পেট ফাঁপা
  • বারবার বমি বা খাবার পেটে না থাকা
  • বমি বা পায়খানার সঙ্গে রক্ত
  • কারণ ছাড়া ওজন কমা বা খাবারে অরুচি

কখন ডাক্তার দেখাবেন

  • তীব্র পেটব্যথা, পেট ফুলে যাওয়া অথবা পায়খানা ও বায়ু বন্ধ হয়ে যাওয়া (দ্রুত জরুরি চিকিৎসা নিন)

তীব্র ব্যথা, বমি, জ্বর বা বেশি রক্তক্ষরণ হলে দেরি না করে নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে যান।

এই পাতার তথ্য সাধারণ ধারণার জন্য। ডাক্তারের সরাসরি পরামর্শের বিকল্প নয়।

ডাক্তার দেখাতে চান?

অনলাইনে অনুরোধ পাঠালে চেম্বার থেকে ফোন করে সময় নিশ্চিত করা হবে। চাইলে সরাসরি চেম্বারে ফোন করেও সিরিয়াল দিতে পারেন।

কল করুনঅ্যাপয়েন্টমেন্ট নিন